চলতি অর্থবছরে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে অপ্রদর্শিত অর্থ (কালো টাকা) বিনিয়োগের সুবিধা বহাল রাখার দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এজন্য ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৯ বি ধারা পুনরায় প্রবর্তনের দাবি জানিয়েছে সংস্থাটি।
গতকাল রবিবার (১১ই ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনায় এ দাবি তুলে ধরেন রিহ্যাবের প্রশাসক জান্নাতুল ফেরদৌস। এছাড়া ফ্ল্যাট ও প্লট রেজিস্ট্রেশনের খরচ ১২.৫ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ এবং ভ্যাট কমিয়ে আনার দাবি জানায় রিহ্যাব।
প্রাক-বাজেট আলোচনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। অনুষ্ঠানে এনবিআরের ভ্যাট, কাস্টম ও আয়কর নীতি বিভাগের সদস্য, প্রথম সচিব ও দ্বিতীয় সচিবরা উপস্থিত ছিলেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।