পুঁজিবাজারে তালিকাভুক্ত শমরিতা হাসপাতাল লিমিটেডের চলতি ২০২৬-২৭ হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কর-পরবর্তী নিট মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২০.৭৯ শতাংশ এবং ইপিএস বেড়েছে ২০.২৯ শতাংশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২১৫তম সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে শমরিতা হাসপাতালের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ১ কোটি ৫০ লাখ ১০ হাজার টাকা।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৯ পয়সা।
এদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৫৭ পয়সা। ৩০ জুন ২০২৬ তারিখে এ মূল্য ছিল ৪৮ টাকা ৭৪ পয়সা।
অন্যদিকে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৬২ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৬১ পয়সা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।