অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

সম্প্রতি রফতানি প্রণোদনা নিয়ে জটিলতা নিরসনে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনার পরামর্শ দিলেন সালমান এফ রহমান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সম্প্রতি দেশের রফতানি প্রণোদনা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ব্যবসায়ীদের অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন । গতকাল (১ ফেব্রুয়ারি ) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১৮তম ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ব্যবসায়ীদের এ পরামর্শ দেন।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘অর্থমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি ব্যবসায়ীদের তার সঙ্গে দেখা করতে বলেছেন। তাই আমি বলব বিজিএমইএ ও বিকেএমইএসহ ব্যবসায়ীরা সবাই একসঙ্গে গিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। আপনাদের সমস্যার কথা জানান। দ্রুত কী সমাধান করা যায়, সেটি করেন। কিন্তু আমাদের ধীরে ধীরে প্রণোদনার সংস্কৃতি থেকে বের হতে হবে। আপনারা আন্তর্জাতিকভাবে যদি প্রতিযোগিতা করে ব্যবসা করতে চান, তাহলে প্রডাক্টিভিটি বাড়াতে হবে। প্রণোদনার ওপর নির্ভর করলে হবে না।’

সালমান এফ রহমান বলেন, ‘ব্যবসায়ীদের এখন সবচেয়ে বড় সমস্যা যেটা হবে, সেটি হচ্ছে বাংকের সুদের হার। এটি এখন সারা বিশ্বেই একটি সমস্যা। এরই মধ্যে ব্যাংক সুদহার বেড়েছে। ডলার সংকট যেটা ছিল, সেটি এরই মধ্যে সমাধান হয়ে গেছে। আমাদের রেমিট্যান্সটাও ভালো আসছে। রফতানিটাও ভালো হচ্ছে। আমরা আগামীতে রফতানিতে বৈচিত্র্যকরণে যাচ্ছি।

জ্বালানি সংকট নিয়ে তিনি বলেন, ‘দেশে গ্যাসের সংকট আছে। আপনারা বলেছেন, গ্যাসের দাম বৃদ্ধির পরও আপনারা গ্যাস পাচ্ছেন না। গ্যাসের বর্তমান যে দাম, সেখান থেকে প্রায় ৫০ শতাংশ প্রণোদনা দেয়া হচ্ছে। বিদ্যুতেও একই অবস্থা। আমরা জরিপ করে দেখেছি, প্রতিযোগী দেশগুলোর তুলনায় গ্যাস ও বিদ্যুতের দাম এখনো বাংলাদেশে সবথেকে কম। দাম নিয়ে অভিযোগ তেমন নেই।’

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও হংকংয়ের ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড যৌথভাবে টেক্সটাইল এবং গার্মেন্ট শিল্পের এ বৃহত্তম প্রদর্শনীটি ২০০৪ সাল থেকে ঢাকায় আয়োজন করে আসছে। গতকাল শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।