দেশের বাজারের কয়েক দফা বৃদ্ধির পর অবশেষে কিছুটা কমল সোনার দাম। ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৫ হাজার ৪৪৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা।
আজ রোববার (১৬ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
গতকাল শনিবার (১৫ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে জানানো হয়, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকা।
এ নিয়ে এ বছর ৭৭ বার সমন্বয় করা হলো সোনার দাম। এ বছর এখন পর্যন্ত দাম বেড়েছে ৫৩ বার এবং কমেছে ২৪ বার।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।