দেশে পঞ্চম দিনের মত কলম বিরতিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। শুধু অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করতে রাজি নন তারা।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এই কলম বিরতিতে স্থবির হয়ে পড়েছে রাজস্ব কার্যক্রম। কাস্টমস কর্মকর্তাদের আন্দোলনে ব্যাহত শুল্কায়ন কার্যক্রম। এর প্রভাব পড়েছে পণ্য খালাসেও। নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য খালাস নিতে না পারায় গুণতে হচ্ছে বাড়তি অর্থ।
আরও পড়ুন: ডিজিটাল ভ্যাট চালান বাধ্যতামূলক ২৭ ধরণের ব্যবসায়
আমদানিকারকরা বলছেন, জরুরি খাদ্যপণ্য সময়মতো খালাস না হওয়ায় বাজারে সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ছে। এছাড়া রাজস্ব ও বৈদেশিক মুদ্রা আয় কমারও শঙ্কা করা হচ্ছে।
এদিকে, শুল্ক কর্মকর্তাদের কলম বিরতিতে চট্টগ্রাম বন্দরে তৈরি হচ্ছে পণ্যজট। প্রতিদিন বেলা তিনটা পর্যন্ত কাজ বন্ধ থাকায় বেড়েছে ভোগান্তি। পাশাপাশি শুল্কায়নে দীর্ঘসূত্রিতায় পণ্যের ওপর মাসুলও বাড়ছে। এ অবস্থা চলতে থাকলে রাজস্ব আদায়ে বিরূপ প্রভাবে শঙ্কা করছেন ব্যবসায়ীরা।
আরও পড়ুন: আজ বাজারে এলো টিএম মিলজার হোসেনের ‘নরক ভূমি’
দেশের আমদানি-রপ্তানির ৯২ ভাগ হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এর প্রায় পুরোটা শুল্কায়ন হয় চট্টগ্রাম কাস্টম হাউসে। কিন্তু এনবিআর ভেঙে আলাদা দুটি বিভাগ চালুর প্রতিবাদে কলম বিরতিতে কাস্টমস হাউসের কর্মকর্তারা।
গত বুধবার থেকে প্রতিদিন বিকেল ৩ টা পর্যন্ত কর্মসূচির কারণে ব্যাহত হচ্ছে রাজস্ব কার্যক্রম। দিনের শেষ ভাগে কাজ শুরু করায় বাড়ছে ভোগান্তিতে পড়ছে সেবাগ্রহীতারা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।