পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ টি কোম্পানি বিএসইসির আইন অমান্য করায় ’জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।আজ রবিবার ২৫ জুন, ২০২৩ থেকে কোম্পানিগুলো জেড ক্যাটাগরিতে লেনদেন করবে।
কোম্পানিগুলো হচ্ছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস(RSRMSTEEL), সুহৃদ ইন্ডাস্ট্রিজ(SHURID), নর্দার্ণ জুট(NORDAN), অ্যাপলো ইস্পাত (APOLOISPAT) ও নূরানী ডাইং(NURANI)।
কোম্পানিগুলো বিএসইসির আইন অমান্য করায় ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিগুলোকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না। স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকারদের আজ থেকে উক্ত ৫ টি সিকিউরিটি ক্রয়ের জন্য ঋণ সুবিধা প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।