নরকে যেতে চাই
হে ঈশ্বর তোমার ইচ্ছা সৃষ্টি
স্বর্গ-নরক দুটাই,
সবাই চায় স্বর্গে যেতে নরকে নয়!
আমি তোমায় সৃষ্টি শ্রদ্ধায়
আর আমার কৃতকর্মে
দু’পায়ে দাপিয়ে নরক যেতে চাই ।
আচ্ছা হে ঈশ্বর
তোমার নরকে একটা ছোট ঘর হবে?
একলা থাকার উপায়,
আমি যে বড় ঘেন্না করি
তোমার মনুষ্য প্রাণী
আর তার মুদ্রা ।
আমার নরক কামাই
মনে হয় তা একেবারেই কম নয়,
যারা স্বর্গ না কামায়,
কিন্তু স্বর্গে যেতে চায়,
ওদের সাথে নরক কুটির শেয়ারে
মন আমার ন’চায় ।
ঈশ্বর আমি মনে হয় বড়ই পাপাত্মা
কারণ
আমি আলুবাদী নই
আমি যে আলুবাদী বিপরীত পক্ষ,
ভরা মজলিসে
আমি খেজুর বিরোধী,
বেশ্যা পাড়ায় আমি
ভাই বিরোধী,
আমি এখানে কেবলই প্রেমহীন নারীর কাছে
নষ্ট খদ্দের, শরীর ভিখারি, প্রেম ভিখারি।
যজ্ঞের মাঠে
আমি পুরুত বিরোধী।
হে ঈশ্বর
কোথাও আমি সহমতে সঠিক নই
তোমার মর্তভূমিতে আমি ভালো নই,
যদিও আমি ভোগ বিলাসে আয়েসে লোভী,
তব কৃতকর্মে ।
আমি তোমায় সৃষ্টি শ্রদ্ধায়
আর আমার কৃতকর্মে
দুপায়ে দাপিয়ে নরকে যেতে চাই
হে ঈশ্বর
আমি পাপ কামাই, কামাই বলে
একাকী এক ঘর
নরকে যেতে চাই…
পড়ুন…
কবি টিএম মিলজার হোসেনের কবিতা ‘নীল যৌবন’
কবি টিএম মিলজার হোসেনের কবিতা ‘ভয়ঙ্কর’
কবি লিটন রাকিবের কবিতা ‘বিষাদের দিনে’
Author
-
মানুষের নির্দিষ্ট কোন পরিচয় নেই। মানুষের পরিচয় সময়ের সঙ্গে বদলে যায়৷ তাই চাপিয়ে দেওয়া কোনো পরিচয়ের প্রতি কবির বিশেষ আস্থা নেই। পরিচয়ের তকমা তাকে ক্লান্ত করে। তবে তিনি নিশ্চিত এই নরক ভূমির 'নরক নগরী 'র নরক সন্তান। এর পরও কিছু থাকতেই হয় জাগতিক নিয়মের দলিলে। কবির নাম টিএম মিলজার হোসেন, তিনি একজন মানুষ, একজন বাঙালি, বাংলাদেশী ও সর্বোপরি এই পৃথিবীর সন্তান। কবি, বাংলার শুদ্ধতম কবিখ্যাত জীবনানন্দ দাশের বিখ্যাত ধানসিঁড়ি নদীর তীরবর্তী জনপদে জন্ম নিয়েছেন৷ তার কবিতায় বারবার ফিরে আসে মানুষ, সময়, অস্তিত্ব এবং নরকসম বাস্তবতার অনুষঙ্গ। আপাতত তিনি কাব্যগ্রন্থ 'নরক নগরী'র রচয়িতা... তার প্রথম কাব্যগ্রন্থের নাম 'নরক ভূমি'।
View all posts