অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

সামিট পাওয়ারের ক্রেডিট রেটিং প্রকাশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে পাওয়ার খাতের জায়ান্ট কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের (SUMITPOWER) ক্রেডিট রেটিং ফলাফল প্রকাশ করেছে।কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ,ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (CRISL)।

৩০ জুন ২০২৪ পর্যন্ত কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক বিবেচনায় দীর্ঘমেয়াদে কোম্পানিটিকে ‘AAA’ এবং স্বল্পমেয়াদে ‘ST-1’ হিসাবে রেট করেছে এছাড়াও অনিরীক্ষিত আর্থিক বিবেচনায় ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য  গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং সম্পন্ন করেছে।

সামিট পাওয়ার লিমিটেড ২য় প্রান্তিকে  ,গত ৩ মাসে (অক্টোবর’২০২৩-ডিসেম্বর’২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৫০ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ০.৮২ টাকা।

অপরদিকে ৬ মাসে (জুলাই ‘২০২৩-ডিসেম্বর’২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.০৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.৭১ টাকা।

গত ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ৩.৪৩ টাকা যা আগে ছিল ২.২১ টাকা এবং নিট সম্পদ মূল্য(NAVPS) হয়েছে৪১.৮৮টাকা।

সামিট পাওয়ার ২০০৫ সালে দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়।কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০৬৭ কোটি ৯০ লাখ  হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ১০৬ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০৬ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ২৩৯। এর মধ্যে ৬৩.১৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৮.৫০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী,৩.৬৫ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১৪.৬৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।