অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

বনানী ক্লাবে ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশের ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাজধানীর বনানী ক্লাবে দেশের অন্যতম বিনিয়োগ সংযোগকারী প্ল্যাটফর্ম ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশের এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করে। যেখানে বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং বিভিন্ন পেশাজীবীর মিলনমেলা হয়।

উক্ত ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠানে ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা লায়ন মোঃ কাওসার বলেন, ‘ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে সংযোগ স্থাপনের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। দেশের বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসায়িক অংশীদার খুঁজে পাচ্ছেন এবং তাদের বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি আবরার শাকিল চৌধুরী বলেন, ‘এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসায়ীরা নিজেদের মধ্যে বিনিয়োগ, অভিজ্ঞতা এবং রিসোর্স শেয়ার করতে পারছেন। এতে অভিজ্ঞ ব্যবসায়ীদের দিকনির্দেশনায় ছোট ব্যবসায়ীরাও উপকৃত হচ্ছেন, যা দেশের উদ্যোক্তা সংস্কৃতিকে আরও শক্তিশালী করছে।’

ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা ব্যবসায়িক নেটওয়ার্কিং ও ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এছাড়াও, ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কয়েকজন উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের সম্মানিত করা হয়।

ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাহিদ চৌধুরী ব্যবসায়িক অংশীদার নেয়ার বিষয় ও বিনিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং বিনিয়োগকারী ও  উদ্যোক্তাদের বিভিন্ন আইনি পরামর্শ দেন।

এছাড়া ও কয়েকজন উদ্যোক্তা তাদের ব্যবসায়ের সফলতা, প্রতিবন্ধকতা ও নানাবিধ অভিজ্ঞতার কথা জানান।

ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে উদ্যোক্তা ও বিনিয়োগ সংযোগকারী আয়োজন করার পরিকল্পনা রয়েছে। দেশের তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগ উপযোগী করে বিনিয়োগ উপযোগী করে গড়ে তোলার জন্য বিশেষ বিনিয়োগ মূলক ক্যাম্প, প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং সেশন আয়োজনের মাধ্যমে ব্যবসায়িক ইকো সিস্টেম আরো শক্তিশালী করার লক্ষ নির্ধারণ করা হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।