জনতা ব্যাংক সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা নিতে চায় ; এক সময় স্বনির্ভর ব্যাংকের কাতারে থাকা রাষ্ট্রায়ত্ত বড় ব্যাংকটি চেয়েছে ১০ হাজার কোটি টাকা।
‘দৈনন্দিন কার্যক্রম পরিচালনার’ জন্য ৪ শতাংশ সুদে পাঁচ বছরের জন্য বড় অঙ্কের এ টাকা ধার হিসেবে চেয়েছে ব্যাংকটি।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, জনতা ব্যাংকের ঋণের এ আবেদন পেলেও এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
বাংলাদেশ ব্যাংক থেকে ধার চাওয়ার বিষয়ে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মজিবর রহমান বলেন, “৪ শতাংশ সুদে ১০ হাজার কোটি টাকা ঋণ চাওয়া হয়েছে। ব্যাংকের দৈনন্দিন প্রয়োজন মেটাতে এই ঋণ ব্যবহার করা হবে।
“জনতা ব্যাংক এই প্রথম সাহায্য চাইল। বাংলাদেশ ব্যাংক থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।“
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।