অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ২ হাজার ৫০৭ টাকা বৃদ্ধি পেয়েছে ২২ ক্যারেট স্বর্ণের দাম।

ফলে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে এক ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা।

গতকাল সোমবার (১০ নভেম্বর) রাতে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৯৫ হাজার ৭৮৪ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬৭ হাজার ৭৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতনী স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৩৯ হাজার ৫৫৮ টাকায়।

বাজুস জানায়, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম অস্থির থাকায় দেশীয় বাজারেও এর প্রভাব পড়ছে। তবে সংগঠনটি জানিয়েছে, মূল্যবৃদ্ধি হলেও মান ও বিশুদ্ধতা নিশ্চিত করতে তারা কঠোর নজরদারি বজায় রাখবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।