লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে স্পট মার্কেটে লেনদেন হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার। কোম্পানি দুটি হলো এপেক্স ফুডস লিমিটেড (APEXFOODS) ও এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড (APEXSPINN)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ২৫ ও ২৬ অক্টোবর কোম্পানি দুটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। এ সময়ে শেয়ার লেনদেন স্পট মার্কেটের নিয়ম অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
এদিকে, কোম্পানি দুটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর)। রেকর্ড ডেট উপলক্ষে ওই দিন কোম্পানি দুটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
তথ্যসূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।