অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

অব্যবহৃত ডেটা ব্যবহারের সীমা তুলে নিচ্ছে বিটিআরসি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নির্ধারিত ইন্টারনেট প্যাকের অব্যবহৃত ডেটার পুরোটায় ব্যবহারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।

বিটিআরসি ২০২২ সালের মার্চে অব্যবহৃত ডেটা নতুন প্যাকের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেয়। এই সুবিধা পেতে মেয়াদ শেষ হওয়ার আগেই একই ধরনের ডেটা প্যাক কেনার শর্ত দেওয়া হয়। একই সঙ্গে অব্যবহৃত ডেটার ৫০ জিবির বেশি যুক্ত হবে না বলেও জানায় সংস্থাটি।

বিটিআরসির মহাপরিচালক খলিল উর রহমান বলেন, ‘আমরা মনে করছি, এটা গ্রাহকবান্ধব ছিল না। সেজন্য অপারেটরদের জানিয়েছি, ৫০ জিবির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যার যতটুকু থাকবে সেটুকু যোগ করতে হবে। দুই–এক দিনের মধ্যে এই বিষয়ে চিঠি দেওয়া হবে।’

এদিকে সব ধরনের প্যাকেই আগের যে কোনো অব্যবহৃত ডেটা যুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। আর মেয়াদ শেষের আগেই একই প্যাক কেনার নিয়মও তুলে নেওয়ার কথা বলছেন তাঁরা।

সিদ্ধান্ত বাস্তবায়নের পর অপারেটররা তা সঠিক ভাবে মানছেন কি না—এটি নজরদারি করা জরুরি বলেও মনে করেন বিশ্লেষকেরা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।