অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

ম্যারাডোনার জার্সিতে মেসি, তবে কি বিশ্বকাপ খেলার ইঙ্গিত!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইন্টার মায়ামি ফরোয়ার্ড লিওনেল মেসির গায়ে অন্য ধরনের আর্জেন্টিনা জার্সি। আর্জেন্টাইন ফুটবল ভক্তদের কাছে জার্সিটা অচেনা নয়। ১৯৯৪ সালে বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচে ওই জার্সি পরে খেলেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। ডোপ টেস্ট কেলেঙ্কারিতে মাঝপথে ছিটকে যান বিশ্বমঞ্চ থেকে।

ওইবার আমেরিকায় বিশ্বকাপ হয়েছিল। আর এবার মেসি খেলছেন আমেরিকান ক্লাবের হয়ে। ২০২৬ বিশ্বকাপেরও যৌথ আয়োজক দেশটি। ম্যারাডোনার শেষ বিশ্বকাপের জার্সি গায়ে পরা, আমেরিকান ফুটবলে নাম লেখা এবং আমেরিকায় আগামী বিশ্বকাপ- দুইয়ে দুইয়ে চার মিলিয়ে তিন বছর পর হতে যাওয়া আসরেও মেসিকে দেখতে আশাবাদী হয়ে উঠছেন ভক্তরা।

২০২৬ সালে মেসির বয়স হবে ৩৯ বছর। ফিটনেস ধরে রাখলে খেলতে সমস্যা হওয়ার কথা নয়। পরের বিশ্বকাপে খেলার সম্ভাবনা ক্ষীণ হলেও কিন্তু উড়িয়ে দেননি ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড।

১৯৯৪ সালের ১০ নম্বর আর্জেন্টিনা কিটে তার ইনস্টাগ্রাম স্টোরি জোরেশোরে ইঙ্গিত দিচ্ছে, ম্যারাডোনার মতোই আমেরিকান মাটিতে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন মেসি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।