আগামী (২০২৪/২৫) বাজেট উপলক্ষ্যে পাঁচটি দাবি জানিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (২৮ মে) ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচটি দাবি তুলে ধরেন ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্যরা। এ সময় তাঁদের পক্ষ থেকে দাবিদাওয়ার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ হাসান।
পাঁচটি দাবি
নতুন করে বাজারে কোনো ধরনের করারোপ না করা।
ব্রোকারেজ হাউসের লেনদেনের ওপর ধার্য উৎসে কর কমানো।
শেয়ার বাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর্পোরেট করের ব্যবধান ন্যূনতম ২০ শতাংশ করা।
লভ্যাংশ আয় ৫০ হাজার টাকা পর্যন্ত করমুক্ত রাখা।
বন্ড আয় পুরোপুরি করমুক্ত রাখা।
ডিএসই পক্ষ থেকে বলা হয়, বর্তমানে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে ৯০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। তারা মূলধনি আয়ের ওপর ৫ থেকে ১০ শতাংশ কর দেন। বাকি ১০ শতাংশ ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারী। ফলে এই শ্রেণির বিনিয়োগকারীদের মূলধনি মুনাফায় করারোপ করা হলে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে।
ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের মূলধনি মুনাফায় করারোপ করা হলে বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সে জন্য আগামী বাজেটে এই শ্রেণির মূলধনি মুনাফার ওপর করারোপ না করার দাবি জানিয়েছে ডিএসই।
তারা আরও জানান বাজারে লেনদেন বৃদ্ধি পেলে সরকার প্রচুর কর পাবেন। সে জন্যে কি পদক্ষেপ নিলে বাজারের উন্নয়ন হবে লেনদেন বাড়বে সে ব্যাপারে কাজ করার জন্যে আহ্বান জানান।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।