চলতি মাসেই ‘অ্যালুমিনিয়ামের ডানা’ অ্যালবামের শিরোনাম সংগীত (টাইটেল ট্র্যাক) প্রকাশ করবে মেঘদল। কোভিডের পরপরই ‘অ্যালুমিনিয়ামের ডানা’ শিরোনামের গানটি রেকর্ড করা হয়েছিল; এর মধ্যে ভিডিওচিত্রের কাজও শেষ পর্যায়ে।
মেঘদলের গায়ক ও গীতিকার শিবু কুমার শীল গতকাল রোববার বিকেলে জানান, ভিডিওচিত্রের শেষ মুহূর্তের কাজ চলছে। ১৫ই আগস্টের পর গানটি প্রকাশ করবেন তাঁরা।

‘অ্যালুমিনিয়ামের ডানা’ মেঘদলের তৃতীয় অ্যালবাম। এর আগে অ্যালবামের ছয়টি গান প্রকাশ করা হয়েছে। বছরখানেক আগে প্রকাশিত এই অ্যালবামের গান ‘এ হাওয়া’ শ্রোতৃমহলে সাড়া ফেলেছিল। এবার অ্যালবামের শিরোনাম সংগীত প্রকাশের ঘোষণা দিল মেঘদল।
গানটি নিয়ে শিবু কুমার শীল বলেন, ‘গানের লিরিক অনেক আগে লেখা ছিল, গান করা হয়নি।
আমাদের “অ্যালুমিনিয়ামের ডানা” অ্যালবামের ধারণা এই গানের মাধ্যমে হাজির করছি। ধারণার সঙ্গে গানের সংগতি খুঁজে পাওয়ায় গানটি করছি।”

এটি অ্যালবামের সপ্তম গান। অ্যালবামে মোট ১০টি গান থাকবে। বাকি তিনটি গান এ বছরই প্রকাশ করবে মেঘদল। গত মাসে কলকাতার মৈত্রী কনসার্টে গান পরিবেশন করেছে মেঘদল। দুই দশকের যাত্রাপথে এবারই প্রথম কলকাতায় গান করেছে তারা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।