অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

প্রাইম ব্যাংক ও ন্যাশনাল লাইফের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের জীবন বীমা খাতের জায়ান্ট কোম্পানি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানিলিমিটেড ( NATLIFEINS) বীমা সেবার পরিধি মানুষের দোরগোড়ায় পৌঁছাতে বীমাব্যবসা সম্প্রসারিত করতে প্রাইম ব্যাংক পিএলসি সাথে ব্যাংকাস্যুরেন্স চুক্তি করেছে।

গত রবিবার (২৫শে ফেব্রুয়ারী) ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।ন্যাশনাল লাইফের ব্যবস্থাপনা পরিচালক সিইও মোঃ কাজিম উদ্দিন এবং প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সিইও হাসান রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনাপরিচালক মোঃ খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, সহকারীব্যবস্থাপনা পরিচালক জনবীমা প্রধান মোঃ আবুল কাসেম এবং প্রাইম ব্যাংকের হেড অব কনজুমার ব্যাংকিং ডিএমডি এম নাজিম . চৌধুরী, হেড অব ওয়েলথ ম্যানেজমেন্টঅ্যান্ড প্রবাসী রেমিট্যান্সের ইভিপি মিয়া মোহাম্মদ রবিউল হাসান, হেড অব ব্র্যান্ড অ্যান্ডকমিউনিকেশন্স সৈয়দ রায়হান তারেক।

সময় ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন, জীবন বীমাকে জনগণের কাছে আরও সহজলভ্য করার লক্ষ্যে চুক্তি, যা পারস্পরিক সহযোগিতামূলকএকটি পদক্ষেপ। প্রাইম ব্যাংকের দেশব্যাপী বিস্তৃত শাখাস মূহের মাধ্যমে আমরা অগণিতবীমা গ্রাহক তাদের পরিবারকে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা সুবিধা দিতে সক্ষম হবো।

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সিইও হাসান রশিদ বলেন, এই চুক্তিটি বীমাসম্পর্কে গ্রাহকদের মধ্যে সচেতনতা তৈরি করবে এবং বীমার মাধ্যমে অর্জিত প্রিমিয়াম দেশেরঅর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ব্যাংকাস্যুরেন্স মূলত ব্যাংক বীমা প্রতিষ্ঠানের মধ্যে বিপণন ব্যবস্থা, যেখানে ব্যাংক কর্পোরেট এজেন্ট হিসেবে বীমা কোম্পানির পণ্যগুলো তাদের নিজস্ব ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে বিক্রয় করে থাকে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষব্যাংকাস্যুরেন্স বিষয়ক একটি সার্কুলার গাইডলাইন প্রকাশ করেছে, যার ভিত্তিতে ব্যাংকগুলো বীমা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর করপোরেট এজেন্ট হিসেবে কাজ করতেপারবে।

ব্যাংকাস্যুরেন্স চালু হওয়ায় ভবিষ্যতে ইনস্যুরেন্স করতে মানুষ আগ্রহী হবে জানিয়েছেন বিভিন্ন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।তাদের ধারণা ব্যাংকাস্যুরেন্স চুক্তি যে সব ব্যাংক করবে তারা সব কিছু যাছাই  বাছাইয়ের পরে চুক্তি সম্পন্ন করবেন। কেননা এই চুক্তির মাধ্যমে তারা ইনস্যুরেন্স কোম্পানির সাথে মিলে ব্যবসা করবেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।