অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শনিবার সব ব্যাংকের সব শাখা খোলা থাকবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র দাখিলের জন্য জামানতের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) সারাদেশে সব তফসিলি ব্যাংক খোলা থাকবে।

গত বুধবার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে। সেই অনুযায়ী সব ব্যাংকের সব শাখা খোলা থাকবে।

প্রার্থীদের জামানতের অর্থ জমা ও ভোটার তালিকার সিডি ক্রয়ের সুবিধার্থে এই অনুরোধ জানানো হয়েছে। সে অনুযায়ী আজ সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করেছে।

নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়েছে, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তবে এর আগে টানা তিন দিনের ছুটির কবলে পড়ছে দেশ। ২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে সাধারণ ছুটি। এরপর ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

নির্বাচনী বিধি অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের টাকা ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকলে প্রার্থীদের পক্ষে এই অর্থ জমা দেওয়া অসম্ভব হয়ে পড়বে।

এই সংকট নিরসনে আগামী শনিবার সারাদেশে সব তফসিলি ব্যাংক খোলা রাখার পদক্ষেপ নিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে প্রার্থীরা ওই দিন ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করে তাদের প্রয়োজনীয় পে-অর্ডার বা ট্রেজারি চালান সংগ্রহ করতে পারবেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।