অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

পোশাকশ্রমিকদের বেতন ন্যূনতম ২৩ হাজার করার দাবিতে নতুন কর্মসূচি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। একই সঙ্গে পোশাকশ্রমিকদের সংগঠিত হওয়ার পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করারও দাবি জানিয়েছে তারা। এসব দাবি আদায়ে মিছিল, প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রাসহ নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

একই সঙ্গে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন শ্রমিকদের মূল মজুরি ৬৫ শতাংশ নির্ধারণ এবং প্রতি বছর ১০ শতাংশ হারে বেতন বাড়ানোর দাবি জানান।

১৫ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন আজ রোববার জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতারা ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি তখন শ্রমিকদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আমিরুল হক। এ ছাড়া কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন জানিয়েছে, ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে ২ থেকে ১৪ই অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন কারখানা, এলাকায় সংগঠিত হওয়া ও মিছিল-সমাবেশ করা হবে। এ কর্মসূচি শেষে আগামী ১৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করবেন পোশাকশ্রমিকেরা।

আজকের কর্মসূচিতে বক্তারা বলেন, ২০১৮ সালে পোশাকশ্রমিকদের জন্য ঘোষিত ৮ হাজার টাকা মজুরি ছিল ওই সময়ে ১০০ ডলারের সমান। বর্তমানে ১০০ ডলারের বাজারদর দাঁড়িয়েছে ১১ হাজার টাকার বেশি। অন্যদিকে গত পাঁচ বছরে দেশে দ্রব্যমূল্য অনেক বেড়েছে। কোনো কোনো ক্ষেত্রে তা দু-তিন গুণ বেড়েছে। বর্তমান বাজারদরের সঙ্গে সমন্বয় করলে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকার বেশি হওয়া উচিত।

শ্রমিক নেতারা আরও বলেন, পোশাক কারখানার মালিকদের মুনাফা ৭ থেকে ১০ শতাংশ পর্যন্ত। এ ছাড়া মালিকেরা রপ্তানির বিপরীতে সরকারের কাছ থেকে ১০ শতাংশ পর্যন্ত নগদ প্রণোদনাও পান। এ বিষয়গুলোও মজুরি নির্ধারণে আমলে নেওয়া দরকার।

প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের পোশাক খাতের শ্রমিকদের মজুরি সর্বনিম্ন—এ কথা উল্লেখ করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতারা বলেন, বর্তমান বাজারদর, মূল্যস্ফীতি, ডলারের মূল্যবৃদ্ধি ও পোশাক রপ্তানিকারক দেশগুলোর সঙ্গে তুলনা করে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। একই সঙ্গে ৬৫ শতাংশ মূল মজুরি ও প্রতিবছর ১০ শতাংশ হারে বেতন বৃদ্ধির দাবিও জানিয়েছে সংগঠনটি।

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে বাংলাদেশে তৈরি পোশাকের বৈশ্বিক ক্রেতাদেরও সহযোগিতা চেয়েছেন শ্রমিকনেতারা। তাঁরা বলেন, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপানের মতো দেশের ক্রেতারা ১০ থেকে ১৫ শতাংশ শুল্কছাড়–সুবিধায় বাংলাদেশের পোশাকপণ্য ক্রয় করেন। তাই প্রয়োজনে পণ্যের মূল্য কিছুটা বৃদ্ধি করে হলেও শ্রমিকের বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া দরকার।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, সহসভাপতি ফারুক খান, আলেয়া বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, আইন সম্পাদক এইচ রবিউল চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ রিয়াদ হোসেন, যুববিষয়ক সম্পাদক মুজাহিদুল আমিন, কোষাধ্যক্ষ হ্যাপি আক্তার, নারীবিষয়ক সম্পাদক সুইটি সুলতানা প্রমুখ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।