পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি রংপুর ডেইরি এন্ড ফুড প্রডাক্টস লিমিটেডের (RDFOOD) ক্রেডিট রেটিং ফলাফল প্রকাশ করেছে।
কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ECRL)।
৩০ জুন, ২০২২ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবৃতির ভিত্তিতে দীর্ঘমেয়াদে “A” এবং স্বল্প মেয়াদে “ST-3” হিসাবে কোম্পানির রেটিং নির্ধারণ করেছে; চলতি ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক বিবৃতি এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং সম্পন্ন করেছে।