অর্থ লিপি

২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার ১১ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ-ভারত বাণিজ্য শুরু হয়েছে আংশিকভাবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে পশ্চিমবঙ্গে পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর হয়ে কড়া নিরাপত্তা মধ্য দিয়ে প্রায় তিন দিন বন্ধ থাকার পর আংশিকভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক লেনদেন শুরু হয়েছ। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়েন। তারই পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যকার বাণিজ্য স্থগিত হয়ে যায়। তবে গতকাল বুধবার বাংলাদেশ-ভারত সীমান্তের বেশ কয়েকটি স্থলবন্দর হয়ে বাণিজ্যিক লেনদেনের কার্যক্রম আংশিক শুরু হয়।

তবে পেট্রাপোল বন্দরের কার্যক্রম স্থগিত ছিল। আজ বৃহস্পতিবার সকালে সেই কার্যক্রমও শুরু হয়েছে। ভারত সরকারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, পেট্রাপোল বন্দর হয়েই বাংলাদেশ-ভারতের মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্যিক লেনদেন হয়।

সূত্র মতে, আজ সকাল থেকে পেট্রাপোল বন্দর হয়ে বাণিজ্যিক লেনদেন শুরু হয়েছে। গতকাল উভয় দেশের সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে অচলাবস্থা নিরসনে একটি বৈঠক হয়।

বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বুধবার এনডিটিভিকে এ প্রসঙ্গে বলেন, বেনাপোল এবং হিলি বন্দরের কর্মকর্তারা আজ বৈঠক করেছেন। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে বেনাপোল খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, ২০০৯ সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনা গতকাল সোমবার পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন। বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন তিনি এবং তার ছোটবোন শেখ রেহানা। বাংলাদেশ ত্যাগের আগে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের হাতে ক্ষমতা হস্তান্তর করে গিয়েছেন তিনি।

গত জুন মাসে সরকারি চাকরিতে কোটা ব্যাবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত নিয়ে রায় ঘোষণার পর ১ জুলাই থেকে কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। কিন্তু ১৪ জুলাইয়ের পর থেকে সেই আন্দোলন সহিংস হয়ে ওঠে, রূপান্তরিত হয় সরকার পতন আন্দোলনে। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যকার সংঘাত-সহিংসতায় গত প্রায় তিন সপ্তাহে নিহত হয়েছেন তিন শতাধিক মানুষ।

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিয়ে গত ৫ আগস্ট দুপুরে সেনাবাহিনীর একটি বিমানে চেপে ভারতে যান শেখ হাসিনা এবং তার বোন। বর্তমানে রাজধানী নয়াদিল্লির কাছে নিরাপদ আশ্রয়ে রয়েছেন তারা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।