শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য এনআরবি ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
ব্যাংকটির আইপিও আবেদন শুরু হবে আগামী ২৮শে জানুয়ারি যা চলবে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত, এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল গত ১৮ই জানুয়ারি। অর্থাৎ ১৮ই জানুয়ারি যাদের ৫০ হাজার টাকার সমপরিমাণ শেয়ার ম্যাচিউরড ছিল তারা আইপিও আবেদন করতে পারবেন।
এনআরবি ব্যাংক পুঁজিবাজারে ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই শেয়ার ছাড়বে ব্যাংকটি।
পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
গত ৩০শে সেপ্টেম্বর ২০২৩, তারিখে পুন:মূল্যায়ন ছাড়া ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৭২ পয়সা।
চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি ২৩-সেপ্টেম্বর ২৩) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৭ পয়সা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা।
আইপিও অনুমোদনের ক্ষেত্রে ব্যাংকটিকে একটি শর্ত দিয়েছে বিএসইসি। শর্ত অনুসারে, তালিকাভুক্তির আগে ব্যাংকটি কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।
উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত বছরের ৯ই নভেম্বর অনুষ্ঠিত বিএসইসির ৮৮৭তম সভায় ব্যাংকটির আইপিও অনুমোদন দিয়েছিল।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।