অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

সাবমেরিন কেবল ১৬৬ কোটি টাকার শেয়ার ইস্যু করবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস ২ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার ইস্যু করবে, ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৬৫ টাকা প্রিমিয়ামসহ যার দাম হবে ৭৫ টাকা। এক্ষেত্রে মোট শেয়ারের মূল্য হবে ১৬৬ কোটি টাকা।

কোম্পানিটির পর্ষদ সোমবার গত মঙ্গলবার পরিচালকদের সম্মতিক্রমে শেয়ার ইস্যুর সিদ্ধান্ত অনুমোদন করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য  বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯২০তম কমিশন সভায় কোম্পানিটিকে শেয়ার ইস্যু করার অনুমতি দেয়া হয়। প্রদত্ত শেয়ার মানি জমার বিপরীতে ইস্যুকৃত সম্পূর্ণ শেয়ার বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের অনুকূলে ইস্যু করবে কোম্পানিটি। শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানিটি আঞ্চলিক সাবমেরিন টেলিকমিউনিকেশনস প্রজেক্টে ব্যয় করবে।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী অদ্য ইস্যুকৃত শেয়ারগুলো আগামী তিন বছর লকড-ইন অবস্থায় থাকবে। এছাড়া সভায় সরকারি ইকুইটি হিসেবে গৃহীত ১৬৬ কোটি টাকা থেকে ২২ কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৩৩০ টাকা কোম্পানির পরিশোধিত মূলধনে ও ১৪৩ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৬৪৫ টাকা কোম্পানির শেয়ার প্রিমিয়াম হিসাব ও অবশিষ্ট ২৫ টাকা পরবর্তী সময়ে সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে কোম্পানির পরিশোধিত মূলধন ১৬৪ কোটি ৯০ লাখ ৫৫ হাজার ১০০ থেকে বেড়ে ১৮৭ কোটি ৩ লাখ ৮৮ হাজার ৪৩০ টাকায় উন্নীত হবে।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসসিপিএলসির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১৬৪ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৫১০। এর মধ্যে সরকারের কাছে রয়েছে ৭৩.৮৪ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫.৭২, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ২.৭০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৭.৭৪ শতাংশ শেয়ার রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।