অর্থ লিপি

১৩ মে ২০২৬ বুধবার ৩০ বৈশাখ ১৪৩৩

বিদেশ যেতে ব্যাংক স্টেটমেন্টে লাগবে কিউআর কোড, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিদেশে ভিসা আবেদনের ক্ষেত্রে এখন থেকে ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও বিনিয়োগসংক্রান্ত নথিতে বাধ্যতামূলকভাবে কিউআর কোড সংযুক্ত করতে হবে বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, দূতাবাস ও ভিসা সেন্টারে জমা দেওয়া ব্যাংক নথি দ্রুত ও সহজে যাচাই নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কিউআর কোড স্ক্যান করলে অ্যাকাউন্ট নম্বর, হিসাবধারীর নাম, স্টেটমেন্টের শুরুর ও শেষের স্থিতি এবং নথি তৈরির তারিখ দেখা যাবে।

ব্যাংকগুলোকে আগামী ৯০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তথ্য অন্তত ছয় মাস সংরক্ষণ ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতেও বলা হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।