বাংলাদেশের তিন বন্দর– চট্টগ্রাম, মংলা ও পানগাঁ’য় কন্টেইনার ডিপো এবং লজিস্টিকসুবিধার উন্নয়নে একসঙ্গে কাজ করতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এডি পোর্টসগ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্তকোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড।
প্রথম বাংলাদেশী কোম্পানি হিসেবে বিদেশে শিপিং ও লজিস্টিকস খাতের কোম্পানির সঙ্গেএটিই প্রথম কোনো এমওইউ সই।
গতকাল আবুধাবিতে এমওইউ সই করেন এডি পোর্টস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধাননির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ জুমা আল শামিসি ও সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনাপরিচালক তরফদার মো. রুহুল আমিন।

সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী, উভয় পক্ষ যৌথ কার্যক্রম পরিচালনার জন্য চট্টগ্রাম, মোংলা ও ঢাকায় বন্দর, কনটেইনার ডিপো ও লজিস্টিক সুবিধাগুলোর উন্নয়নে একসঙ্গে কাজকরবে। উভয় পক্ষই দক্ষতা, অধ্যয়ন, কৌশল, প্রযুক্তিগত সহায়তা ও যৌথ কার্যক্রমবাস্তবায়নের জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।