আবারো বাড়ল দেশের বাজারে সোনার দাম। ভালো মানের সোনা ভরিতে বেড়েছে দুই হাজার ৬২৫ টাকা। সে হিসাবে আজ সোমবার (১৯ জানুয়ারি) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। দেশের বাজারে স্বর্ণের দাম এত বেশি এর আগে কখনো হয়নি।
এর আগে গত বুধবার (১৪ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, সোমবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৪ হাজার সাত টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।