অর্থ লিপি

২২ নভেম্বর ২০২৬ রবিবার ৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামানত ছাড়াই ৫ লাখ টাকা ঋণ দিচ্ছে ব্যাংক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ ব্যাংক দেশের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করতে ১ হাজার ৫০০ কোটি টাকার একটি বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ ও প্রকাশিত সার্কুলার অনুযায়ী, ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের জামানত দিতে হবে না।

এই স্কিমের আওতায় প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষার্থী এবং প্রবাসীদের পরিবারের সদস্যরা অত্যন্ত সাশ্রয়ী সুদে ঋণ গ্রহণের সুযোগ পাবেন।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা অনুযায়ী ঋণ বিতরণের প্রধান শর্তগুলো হলো:

ঋণের সীমা

ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করে দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। এর মধ্যে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো জামানতের প্রয়োজন নেই।

সুদের হার

গ্রাহক পর্যায়ে বার্ষিক সর্বোচ্চ ৭ শতাংশ সুদে এই ঋণ প্রদান করা হবে।

গ্রেস পিরিয়ড ও কিস্তি

এই ঋণের গ্রেস পিরিয়ড হবে সর্বোচ্চ ৬ মাস। অর্থাৎ ঋণ উত্তোলনের ৬ মাস পর থেকে গ্রাহকরা কিস্তি পরিশোধ শুরু করতে পারবেন। তবে কোনো খেলাপি গ্রাহক এই সুবিধার আওতায় আসবেন না।

কারা পাবেন এই ঋণ ও অগ্রাধিকার প্রাপ্ত খাত

সমাজের বিভিন্ন পেশাজীবী ও পিছিয়ে পড়া শ্রেণিকে এই তহবিলের আওতায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

কৃষক ও প্রান্তিক পেশাজীবী

স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, রিকশাচালক, ভ্যানচালক, জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিক।
ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ী: মুদি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ও খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, ফুল-ফল ও শাকসবজি বিক্রেতা, হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, মোবাইল ব্যাংকিং এজেন্ট এবং ফ্রিল্যান্সার, নার্সারি, কুটির ও হস্তশিল্পের উদ্যোক্তারা।

শিক্ষার্থী ও তরুণরা

২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের খরচ এবং এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় নির্বাহের জন্য এই ঋণ নিতে পারবেন।

দুর্যোগপীড়িত ও বিশেষ জনগোষ্ঠী

নদীভাঙন, ঘূর্ণিঝড়, বন্যা বা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, উপকূলীয় ও হাওর এলাকার বাসিন্দা, প্রবাসী কর্মী ও রেমিট্যান্স সুবিধাভোগী পরিবার, বিশেষ চাহিদাসম্পন্ন এবং তৃতীয় লিঙ্গের মানুষ।

নারী উদ্যোক্তা

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এই তহবিলের মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারী ঋণগ্রহীতা ও উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা বাধ্যতামূলক করা হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।