গতকাল সোমবার (২৭শে নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে জ্বালানি বিভাগ ও জাপান ব্যাংক ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিক) মধ্যে একটি সমঝোতা স্মারক সই কড়া হয়, এর পরে সাংবাদিকদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের জাপানি শিল্প-কারখানায় সহযোগিতা করতে জাপানি ব্যাংকগুলো ধীরে ধীরে বাংলাদেশে আসছে।
প্রতিমন্ত্রী বলেন, এই সমঝোতা স্মারকটি এই কারণে করা হচ্ছে যেন আমরা যে গ্যাস আনছি বা নিচ্ছি, সেটি নিরবচ্ছিন্ন ও সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারি। এই কারণে জাপান ব্যাংক ও জাপান সরকার আরও ৭ লাখ মিটার গ্যাস কেনার ব্যাপারে সহযোগিতা করছে। এর আগেও আমরা জেবিকের সহযোগিতা পেয়েছি।
ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় প্রিপেইড মিটার লাগানোর কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় প্রিপেইড মিটার লাগিয়েছিলাম এবং সেই প্রকল্প এখনও চলমান রয়েছে। এটি জাপান সহযোগিতা সংস্থা জাইকার প্রকল্প ছিল। পরবর্তীতে জাপান ব্যাংক ইন্টারন্যাশনাল কো-অপারেশন অর্থ সহযোগিতা করতে যাচ্ছে। কেবল তাই না, যেহেতু বাংলাদেশে জাপান অর্থনৈতিক অঞ্চল তৈরি হয়েছে, সেখানে এরইমধ্যে যেসব জাপানি প্রতিষ্ঠান মিটার নিয়ে কাজ করছেন, তারা একটি কারখানা তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছেন।
ভবিষ্যতে আরও মিটার কারখানা তৈরিতে বিভিন্ন জাপানি কোম্পানি ইচ্ছা প্রকাশ করেছে। জাপানি এসব কারখানাগুলোকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য জাপানের বিভিন্ন ব্যাংক ধীরে ধীরে বাংলাদেশে প্রবেশ করছে। এই মুহূর্তে এটি আমাদের খুবই দরকার ছিল। কারণ আমাদের গ্যাস খাতে প্রায় ত্রিশ লাখ মিটার লাগবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, জাপান ব্যাংক ইন্টারন্যাশনাল কো-অপারেশন, বিশ্বব্যাংক ও এডিবি-এই তিন ব্যাংকের সহযোগিতায় আমরা চেষ্টা করছি যেন সব খাতে গ্যাস বিতরণে আমরা মিটার লাগাতে পারি। যাতে কোনো অপচয় না হয়। যাতে তারা সাশ্রয়ী মূল্যে জ্বালানি বিল দিতে পারেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।