অর্থ লিপি

২৩ নভেম্বর ২০২৬ সোমবার ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্টার্ন ব্যাংকের সব ধরনের লেনদেন ১৫ ঘণ্টা বন্ধ থাকবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

কোর ব্যাংকিং সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শুক্রবার রাত ১০টা থেকে শনিবার বেলা ১টা পর্যন্ত টানা ১৫ ঘণ্টা ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) বিভিন্ন ব্যাংকিং সেবা ও আর্থিক লেনদেন বন্ধ থাকবে।

এ সময়ে ব্যাংকটির এটিএম, পিওএস, সিআরএমসহ বিভিন্ন চ্যানেলে লেনদেন করতে পারবেন না গ্রাহকরা।

সোমবার (১৬ নভেম্বর) এ রক্ষণাবেক্ষণ কাজের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের এ-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ে ইবিএলের এটিএম, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি), ক্যাশ রিসাইকেল মেশিন (সিআরএম), ড্রপবক্স, ক্যাশ ডিপোজিট মেশিন (সিডিএম), চেক ডিপোজিট মেশিন, পয়েন্ট অব সেলস (পিওএস) ও ই-কমার্স সেবা বন্ধ থাকবে। একই সঙ্গে ব্যাংকিং ও নন-ব্যাংকিং চ্যানেলে ডেবিট কার্ড এবং হিসাব-সংক্রান্ত সব ধরনের লেনদেনও করা যাবে না।

এ ছাড়া এ সময়ে ইন্টারনেট ব্যাংকিং, স্কাই ব্যাংকিং, মোবাইল অ্যাপ, ইবিএল কানেক্ট, মিসড কল অ্যালার্ট, ই-কেওয়াইসি, স্মার্ট আইভিআর, ইবিএল সেলফ সার্ভিস, সাপ্লাই চেইন ফাইন্যান্স ও রেমিট্যান্স সেবা বন্ধ থাকবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এবং সুইফট সেবাও পাওয়া যাবে না।

তবে এ সময়ে ইবিএলের ইস্যু করা ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম ও পিওএস টার্মিনালে লেনদেন করা যাবে। পাশাপাশি ইবিএলের নিজস্ব পিওএস টার্মিনাল ব্যবহার করেও এসব কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারবেন গ্রাহকেরা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।