অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

শেয়ার বাজার নিয়ে গুজব সৃষ্টিকারী ও শেয়ারের দাম নিয়ে পূর্বাভাস দিলে আইনগত ব্যবস্থা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজার নিয়ে গুজব সৃষ্টিকারী ও শেয়ারের দাম নিয়ে পূর্বাভাস দিলে আইনগত ব্যবস্থা নিবে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অনলাইন যে কোন প্ল্যাটফরমে শেয়ারবাজার নিয়ে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

গতকাল রবিবার (১৭ই মার্চ) বিএসইসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন প্ল্যাটফরমে পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন গুজব ও অসত্য ছড়ানো হচ্ছে, যা প্রকৃতপক্ষে সঠিক নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অনলাইন যে কোন প্ল্যাটফরমে পুঁজিবাজার সংশ্লিষ্ট  বিষয়ে অপ্রকাশিত তথ্য (undisclosed information) প্রকাশ, শেয়ারের দর নিয়ে পূর্বাভাস বা ভবিষতবানী (price forecasting or prediction) ইত্যাদিসহ যে কোনো ধরনের অসত্য তথ্য ও গুজব ছড়ানো সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে শেয়ারবাজার সংশ্লিষ্ট সকলকে এ ধরনের গুজব ও অসত্য তথ্য প্রকাশ কিংবা প্রচার থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন গুজব ও অসত্য ছড়ানো ব্যক্তিদের এই মর্মে সতর্ক করা যাচ্ছে যে, যারা গুজব বা অসত্য তথ্য প্রকাশ বা প্রচারে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।