লিওনেল মেসির ওজন ভালোভাবেই টের পেল যুক্তরাষ্ট্রের ফুটবল। গতকাল সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন মেসি।
অবশেষে নতুন গন্তব্য নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় বুধবার রাতে নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যাচ্ছেন তিনি। প্যারিসে নিজের বাড়িতে স্প্যানিশ আউটলেট স্পোর্ট ও মুন্ডো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন বলেছেন, ‘আমি ইন্টার মিয়ামিতে যাচ্ছি। এটা এখন শতভাগ নিশ্চিত।’
আর্জেন্টাইন তারকার এই এক ঘোষণাতেই মায়ামির হয়ে তাঁর সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিটের দাম বেড়েছে ১০৩৪ শতাংশ!
কয়েক সপ্তাহ ধরে চলা নানা গুঞ্জন আর জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে মেসি গতকাল ঘোষণা দেন , ‘আমি ইন্টার মায়ামিতে যাচ্ছি।’ দুটি স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রচারিত সাক্ষাৎকারে এ কথা জানান আর্জেন্টাইন কিংবদন্তি। তবে মেসির সঙ্গে এখনো চুক্তি সম্পন্ন হয়নি মায়ামির।
পিএসজির সঙ্গে ৩০ জুন চুক্তির মেয়াদ শেষে ১লা জুলাই থেকে আনুষ্ঠানিক ভাবে ইন্টার মায়ামির হয়ে যাবেন মেসি। সবকিছু ঠিক থাকলে মায়ামির হয়ে মেসির প্রথম ম্যাচ খেলার কথা ২১ জুলাই।
সেই ম্যাচে ঘরের মাঠে ক্রুজ আজুলের বিপক্ষে খেলবে মায়ামি। মঙ্গলবার পর্যন্ত বাজার সেই টিকিটের দাম ছিল ২৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় ৩১৩৩ টাকা। বুধবার মেসির এক ঘোষণায় টিকিটের দাম হয়েছে ৩২৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় ৩৫,৫৪৪ টাকা। এই তথ্য জানিয়েছে নিউইয়র্কের টিকিটের অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্ল্যাটফর্ম টিকপিক।
মেজর লিগ সকারে মেসির প্রথম ম্যাচে এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ হতেও পারে বলেও রয়টার্সকে জানিয়েছেন টিকপিকের ব্র্যান্ড ম্যানেজার কাইল জর্ন। রয়টার্সকে তিনি বলেছেন, ‘মেসির মুখ থেকে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কথাটা শোনার পর থেকেই ইন্টার মায়ামির ম্যাচের টিকিটের দাম তাৎক্ষণিকভাবে লাফিয়ে বাড়ছে। তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার মেসি যতবার মায়ামির হয়ে খেলবে আমরা ততবারই নতুন টিকিট বিক্রির রেকর্ড গড়ব।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।