দেশের শেয়ারজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অপরিশোধিত বা অদাবিকৃত বা অনিষ্পত্তিকৃত বা অবন্টিত বা অবরাদ্দকৃত নগদ বা স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার বা রাইট শেয়ার, কিংবা পাবলিক সাবস্ক্রিপশনের ফেরত না দেয়া অর্থ পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিলে (সিএমএসএফ) জমা দেয়ার বিধান রয়েছে। এ বিধান পরিপালন করা না হলে জরিমানা আরোপ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল সোমবার (২২শে জানুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ–সংক্রান্ত আদেশ জারি করেছে। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, তালিকাভুক্ত কোনো সিকিউরিটিজ যদি অবণ্টিত নগদ লভ্যাংশ তহবিলে জমা দিতে বিলম্ব করে, তবে প্রতি মাসের জন্য ২ শতাংশ হারে জরিমানা দিতে হবে। একইভাবে অবণ্টিত বোনাস লভ্যাংশ তহবিলে স্থানান্তরে প্রতি মাসের বিলম্বের জন্যও গুনতে হবে ২ শতাংশ হারে জরিমানা। তবে বোনাস লভ্যাংশের ক্ষেত্রে এ জরিমানা নির্ধারিত হবে শেয়ারের বাজারমূল্যের ওপর ভিত্তি করে।
বিএসইসি প্রজ্ঞাপন পড়তে এখানে ক্লিক করে ডাউনলোড করুন
এ ছাড়া বিনিয়োগকারীদের মধ্যে অবণ্টিত অধিকারমূলক শেয়ার বা রাইট শেয়ার এবং বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে থাকা বিনিয়োগকারীদের চাঁদার অর্থ সময়মতো তহবিলে স্থানান্তর না করলেও প্রতি মাসের বিলম্বের জন্য ২ শতাংশ হারে জরিমানা গুনতে হবে।
শেয়ারবাজারের স্থিতিশীলতা এবংউন্নয়নে ১০০ কোটি ধার দেবে ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড
উল্লেখ, তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ বা রাইট শেয়ার বা চাঁদার অর্থ পরপর তিন বছর অবণ্টিত অবস্থায় পড়ে থাকলে তা পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিলে জমা দেয়ার নিয়ম রয়েছে। ২০২১ সালের জুনে এ–সংক্রান্ত আইন পাশ করে বিএসইসি। এরপর পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন সিকিউরিটিজ পড়ে থাকা অদাবিকৃত বা অবণ্টিত লভ্যাংশ সিএমএসএফে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। তবে বিএসইসি সূত্রে জানা যায়, আইন করার পরও অনেক প্রতিষ্ঠান অবণ্টিত লভ্যাংশের অর্থ সময়মতো তহবিলে জমা দিচ্ছে না। এ কারণে জরিমানার আইন করেছে বিএসইসি।
জরিমানার অর্থ মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধিহারে হিসাব করা হবে। বিএসইসির এ নির্দেশনা আগামী ১লা মার্চ২০২৪ থেকে কার্যকর হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।