শেয়ার বাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (KPCL) সঙ্গে তুরস্কের আকসা এনার্জি ইউরেতিম এ.এসের সম্পদ ক্রয় চুক্তি (অ্যাসেট পারচেজ অ্যাগ্রিমেন্ট) করেছে। চুক্তির আওতায় খুলনার খালিশপুরে অবস্থিত ১১৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্নকেপিসি ইউনিট–২ বিদ্যুৎ কেন্দ্রের সম্পদ বিক্রি করবে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত মে মাস থেকে বিদ্যুৎ সরবরাহ না থাকায় কেপিসি ইউনিট–২ ও যশোরের নোয়াপাড়া ৪০ মেগাওয়াট প্লান্ট বন্ধ রয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি (পিপিএ) নবায়ন না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কেপিসিএল। বন্ধ থাকা কেপিসিইউনিট–২ বিদ্যুৎ কেন্দ্রের সম্পদ তুরস্কের কোম্পানির কাছে বিক্রির জন্য চুক্তি করেছে কোম্পানিটি।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪–২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে(জুলাই–মার্চ) খুলনা পাওয়ারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগেরহিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৬ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকেকোম্পানিটির ইপিএস হয়েছে ৫ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১০পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৮৭ টাকা।
সর্বশেষ সমাপ্ত ২০২৩–২৪ হিসাব বছরে খুলনা পাওয়ার সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করলেও এখনো লভ্যাংশ বিতরণ সম্পন্ন না করার কারণেকোম্পানিটি জেড ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে।
কেপিসিএলের সর্বশেষ ঋণমাণ দীর্ঘমেয়াদে ‘এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি–থ্রি’। ৩০ জুনসমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৪–২৫ হিসাব বছরেরপ্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিনপর্যন্ত অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড(ইসিআরএল)।
খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড(KPCL) ১৯৯৭ সালে দেশের প্রথম আইপিপি হিসেবে কেপিসিএলের যাত্রা শুরু। পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১০ সালে। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ৭০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৪১ লাখ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৩১ কোটি ৪১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩৯কোটি ৭৪ লাখ ১৩ হাজার ১৭৯। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে ৬৯.৯৯ শতাংশশেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮.৯২, বিদেশী ০.০৬ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ২১.০৩ শতাংশ শেয়ার রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।