অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

দুটি সহযোগী প্রতিষ্ঠানকে একীভূতকরণে উচ্চ আদালতের অনুমোদন পেয়েছে প্রিমিয়ার সিমেন্ট

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি সহযোগী প্রতিষ্ঠান ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেড ও অঙ্গপ্রতিষ্ঠান প্রিমিয়ার পাওয়ার জেনারেশন লিমিটেডকে একীভূতকরণ খসড়া স্কিমে উচ্চ আদালতের অনুমোদন পেয়েছে ।

আইন অনুসারে, একীভূতকরণের পরিকল্পনা কার্যকর করতে এখন কোম্পানিটিকে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে। কোম্পানিটির সর্বশেষ পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একীভূতকরণে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে প্রিমিয়ার সিমেন্টের পরিচালনা পর্ষদ আগামী ২১ মে বেলা ২টা ৩০ মিনিটে চট্টগ্রামের আগ্রাবাদ অ্যাকসেস রোডে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ এপ্রিল।

তথ্যানুসারে, সহযোগী প্রতিষ্ঠান ন্যাশনাল সিমেন্ট মিলসের মোট শেয়ারের ১৮.৬৭ শতাংশ রয়েছে প্রিমিয়ার সিমেন্টের কাছে। ২০১৭-১৮ হিসাব বছরের পর ন্যাশনাল সিমেন্টের পরিচালনা পর্ষদে বড় পরিবর্তন আসে। ফলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোম্পানিটির ওপর নিয়ন্ত্রণ হারায় প্রিমিয়ার সিমেন্ট। অন্যদিকে অঙ্গপ্রতিষ্ঠান প্রিমিয়ার পাওয়ার জেনারেশনের মোট শেয়ারের ৯৬ শতাংশই রয়েছে প্রিমিয়ার সিমেন্টের হাতে।

প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০৫ কোটি ৪৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৫৩৯ কোটি ৬৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৫৪ লাখ ৫০ হাজার। এর ৪৫.৪৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৫.৫৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০১ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ২৮.৯৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।