অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মহা আকাঙ্ক্ষিত বৃষ্টিতে তাপমাত্রা কমলো চার ডিগ্রি সেলসিয়াস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

তীব্র তাপপ্রবাহ টানা পাঁচদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলছে, এরপর রোববার বিকেলের পর মহা আকাঙ্ক্ষিত ও স্বস্তির বৃষ্টির দেখা পেতে শুরু করেছে নগরবাবাসী।

আজ সোমবার সকাল থেকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এতে করে ঢাকাসহ সারাদেশের তাপমাত্রা কমেছে চার ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ ২১ জেলায় বজ্রপাত হতে পারে।

আরও পড়ুন– আজ বাজারে এলো টিএম মিলজার হোসেনের ‘নরক ভূমি’

রাজধানী ঢাকায় গত কয়েক দিন গরম ছিলো অসহনীয়। তবে গতকাল রোববার বিকেলের পর স্বস্তির বৃষ্টির দেখা পায় নগরবাসী। রাতও আরামেই কাটিয়েছে ঢাকার মানুষ। সোমবার ভোর থেকে মেঘাচ্ছন্ন আকাশের পাশাপাশি ঢাকার কোথায় কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। মুক্তি মিলেছে তীব্র তাপদাহ থেকে।

আরও পড়ুন–আগামী ১৭ ও ২৪ মে শনিবার শেয়ার বাজারের লেনদেন চলবে

আবহাওয়া অফিস বলছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা কমেছে চার ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঠান্ডা বাতাস বইতে থাকায় স্বস্তি এসেছে জনজীবনে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্নসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া, ঢাকাসহ ২১ জেলায় বজ্রপাতের আভাস রয়েছে। বজ্রপাত হলে ঘরে মধ্যে থাকা, ভ্রমণ এড়িয়ে চলা ও গাছের নিচে আশ্রয় না নেওয়াসহ বেশ দশ দফা নির্দেশনাও দিয়েছে আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন–আগামী শনিবারসহ ২৪ মে খোলা থাকবে ব্যাংক

সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া খুলনা বিভাগের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বজ্রপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকাসহ ২১ জেলায় বজ্রপাতের আভাস রয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ৪ ঘণ্টার মধ্যে বিভিন্ন জেলায় অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি এবং বজ্রপাত হতে পারে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।