চলতি অক্টোবর মাসের প্রথম ১৮ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৫৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১৯ হাজার ১৯৯ কোটি ৭৫ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
গতকাল রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের প্রথম ১৮ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১০৯ কোটি ২২ লাখ ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৬ কোটি ৩২ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৮ লাখ ১০ হাজার ডলার।
দেশের ব্যাংকগুলোর মধ্যে অক্টোবরের প্রথম ১৮ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৮ কোটি ২৯ লাখ ৩০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ১৬ কোটি ৭৫ লাখ ৯০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৩২ লাখ ৫০ হাজার ডলার।
এছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৯০ লাখ ৪০ হাজার ডলার, জনতা ব্যাংকের মাধ্যমে পাঁচ কোটি ১৯ লাখ ৭০ হাজার ডলার, ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে আট কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার এবং জনতা ব্যাংকের মাধ্যমে ছয় কোটি ৬৫ লাখ ২০ হাজার ডলার এসেছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।