অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

একীভূত করে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনতে হবে: আনিস এ খান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শক্তিশালী ও সুসংগঠিত করতে দেশের ব্যাংকখাততে দুর্বল ব্যাংকগুলোকে সবলের সঙ্গে একীভূত করে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান আনিস এ খান।

বাংলাদেশের আর্থিকখাতের নাজুক পরিস্থিতির জন্য দায়ী বিপুল পরিমাণ খেলাপি ঋণ। দেশে পৌনে ৯ লাখ ঋণখেলাপির কাছে আটকে আছে ২ লাখ ১২ হাজার কোটি টাকা। অথচ নিজের জমানো টাকা নিতে গিয়ে ব্যাংক থেকে খালি হাতে ফিরছেন অনেক গ্রাহক। কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতার কারণেই এমন বিপর্যয় বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এ পরিস্থিতিতে আজ রোববার (১৭ নভেম্বর) সময় সংবাদকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে আনিস এ খান বলেন, গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না ব্যাংক। যা মূলত গ্রাহকের টাকাই। ব্যাংকে যারা টাকা তুলতে আসবেন তাদের টাকা দিতে হবে, এটি ব্যাংকের দায়িত্ব। এটা ছাড়া ব্যাংক চলতে পারে না।

তবে ৮-৯ টি ব্যাংকের অবস্থা খারাপ উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিচ্ছে সবল ব্যাংকগুলো। এরপরও টাকা দিতে পারছে না অনেক ব্যাংক, তবে এটি সাময়িক। ব্যাংক খাতের উন্নতিতে কাজ করছে গভর্নর আহসান এইচ মনসুর। খেলাপি ঋণ কমাতে চেষ্টা করছেন তিনি। এটি কার্যতালিকায় প্রাধান্য দেয়া আছে।

এ পরিস্থিতি উন্নয়নে দেশের দুর্বল ব্যাংকগুলো একীভূত করা ছাড়া উপায় নেই বলে জানান আনিস এ খান। তিনি বলেন, একীভূতকরণে মাধ্যমে দুটি ব্যাংক এক হয়। এতে বাড়ে কার্যপরিধি, ব্যাংক শক্তিশালী হয়। তাই দুর্বল ব্যাংকগুলো সবলের সঙ্গে একীভূত করে দেয়া উচিত। দেশে এতোগুলো ব্যাংক থাকার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, ব্যাংক একীভূত হলে ব্যাংকের মূলধন বাড়বে। লোন ছাড়ের পরিমাণ বাড়বে। প্রযুক্তির বিকাশ ঘটানো সম্ভব হবে। কারণ ব্যাংকে এখন মানুষ কম যায়। সবাই অনলাইনেই ব্যাংকির কাজ করতে পছন্দ করে। ক্যাশলেস সোসাইটিতে যাওয়া উচিত। তাই দেশে সরকারি ব্যাংক ৩-৪ টি, বেসরকারি ব্যাংক ১২-১৪টিতে নামিয়ে আনা উচিত।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।