অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

রাজের নতুন সিনেমা ‘ওমর’, থাকছে চমক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ছোট পর্দায় নিয়মিত হলেও নির্দিষ্ট বিরতি নিয়ে বড় পর্দায় ভালোই চমক দেখান নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সর্বশেষ ২০১৮ সালে মুক্তি পেয়েছিলো তাহসান, তাসকিন  ও শ্রাবন্তীকে নিয়ে আলোচিত সিনেমা ‘যদি একদিন’।

টানা ৫ বছর পর নতুন ছবির ঘোষণা দিলেন রাজ। এটির নাম ‘ওমর’। মঙ্গলবার (২রা আগস্ট) ছবিটির একটি ডামি পোস্টার সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেন নির্মাতা। মুহূর্তেই সেটি হয় ভাইরাল, শুভেচ্ছায় ভাসছেন নির্মাতা।

তবে ছবিটির গল্প আর কাস্টিং বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার ভাষায়, ‘এই ছবিটি নিয়ে গত দুই বছর আমি কাজ করছি। এরমধ্যে সব গুছিয়ে ফেলেছি। কিছু চমক তো থাকছেই। শুটিংয়ে নামবো শিগগিরই। একটানা শেষ করবো। আমার প্রবল ইচ্ছা এ বছরই ছবিটি মুক্তি দেওয়ার। এর বেশি আপাতত কিছু বলছি না। আগে কাজটা করতে চাই।’

জানা গেছে, ছবিটির প্রধান দুই চরিত্রেও থাকছে দারুণ চমক। তবে সেটি এখনই প্রকাশ করছেন না নির্মাতা।

রাজের ফেসবুক পোষ্টের লিংক

‘ওমর’ নির্মিত হচ্ছে খোরশেদ আলমের প্রযোজনায় মাস্টার কমিউনিকেশনস-এর ব্যানারে। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে সিনেমাটোগ্রাফিতে থাকছেন রাজু রাজ। আর সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন নাভেদ পারভেজ ও স্যাভি।

নির্মাতার পাঁচটি ছবিই প্রেম নির্ভর হলেও এবারের ছবিটি হবে অ্যাকশনে ভরপুর, এমন আভাসই মিলেছে বিভিন্ন সূত্রে।

এর আগে অসংখ্য জনপ্রিয় টিভি নাটকের পাশাপাশি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন ‘প্রজাপতি’ (২০১১), ‘ছায়া-ছবি’ (২০১২), ‘তারকাঁটা’ (২০১৪), ‘সম্রাট’ (২০১৬) ও ‘যদি একদিন’ (২০১৮)। এরমধ্যে আরিফিন শুভ ও পূর্ণিমানাকে নিয়ে নির্মিত ‘ছায়া-ছবি’ সিনেমাটি এখনও মুক্তি প্রতিক্ষীত।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।