অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

রাজ-বুবলীর গোপনে থাকা সিনেমার ঝলক সামনে এলো

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

কেবল এতটুকু জানা গিয়েছিল, শরিফুল রাজ ও শবনম বুবলী একটি সিনেমায় একসঙ্গে কাজ করছেন। যেটার নাম ‘দেয়ালের দেশ’। বাকি সবটা গোপন। গণমাধ্যমের চোখ এড়িয়েই পুরো শুটিং সেরেছেন তারা। অবশেষে ফার্স্টলুক পোস্টারসমেত হাজির হলেন সামনে। হলেন গণমাধ্যমের মুখোমুখি।

সরকারি অনুদানপ্রাপ্ত ‘দেয়ালের দেশ’ নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মিশুক মনি। গতকাল সোমবার (২রা অক্টোবর) ছবির মুখ্য চরিত্রের দুই তারকাকে নিয়ে সাংবাদিকদের সামনে আসেন তিনি। সেখানেই তারা তুলে ধরেন ছবিটিতে কাজের অভিজ্ঞতা।

বুবলী সাফ জানিয়ে দিলেন, এরকম চরিত্রে এর আগে তিনি কখনও কাজ করেননি। আর সহশিল্পীর প্রতি প্রশংসাও করলেন এক বাক্যে। ‘বসগিরি’ নায়িকার ভাষ্য, ‘এই গল্পে অনেক গভীরতা আছে। আমার সঙ্গে যিনি কাজ করছেন শরিফুল রাজ, ভীষণ ভালো অভিনেতা; অনেক ডেডিকেটেড। আমাদের শুটিং টিমও অনেক হার্ডওয়ার্কিং। শ্বাশরুদ্ধকর একটা ব্যাপার ছিল বিশেষ করে আমার জন্য। যেটা আমি রিভিল করবো না। টিজার বের হলে কিছুটা হলেও মানুষ বুঝতে পারবে। প্রত্যেকটা দিন শুটিংয়ে যাওয়ার আগে আমার নিশ্বাস বন্ধ হয়ে আসতো। এত স্ট্রাগলিংয়ের মধ্য দিয়ে কাজ করেছি।’

শরিফুল রাজও কৃতজ্ঞতা জানাতে ভুললেন না। বললেন, ‘আমি আসলে অনেক প্রত্যাশা নিয়ে কোনও সিনেমায় কাজ করি না। কারণ আমার ব্যক্তিগত একটা জার্নি হয় সিনেমার সঙ্গে। নতুন সহশিল্পী, ডিরেক্টর পাই। এটা আমার কাছে বেশ ভালো লাগার। এই সিনেমায় যেই মানুষটা আমাকে অনেক বেশি হেল্প করেছে, যার জন্য আমি নিজের চরিত্রটা আরও ধারণ করতে পেরেছি, তিনি বুবলী। তার ক্যারকেটার অনেক চ্যালেঞ্জিং। ও আমাকে সাপোর্ট না দিলে আমি হয়ত দারুণভাবে কাজটা করতে পারতাম না।’

অন্যদিকে নির্মাতা মিশুক মনির বলেন, ‘এই সিনেমার গল্প আমার মাথায় এসেছে আরও ৫ বছর আগে। তখনই আমি সেটা লিখতে শুরু করি। এরপর ২০২০ সালে এটা অনুদানের জন্য জমা দেই। ২০২১ সালের মাঝে সিনেমাটি অনুদান পায়। ফাইনালি গত বছর আমরা শুটিং শুরু করি। এই সিনেমা রাজ ও বুবলীকে একেবারেই ভিন্নভাবে আমি উপস্থাপন করেছি।’

প্রকাশ্যে আসা পোস্টারটি দেখে ‘দেয়ালের দেশ’ সিনেমার গভীরতা কিছুটা আঁচ করা যায়। এতে দেখা যায়, হিমায়িত মর্গে একটি লাশের বক্স কিছুটা বেরিয়ে আছে, সেখানে নিথর শুয়ে আছেন বুবলী। আর তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন রাজ।

মেট্রো সিনেমার ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন জিনাত সানু স্বাগতা, শাহাদাত হোসেন, আজিজুল হাকিম, সমাপ্তি মাশুক, সাবেরী আলম প্রমুখ। ছবিটির মুক্তির তারিখ অবশ্য ঘোষণা করা হয়নি। তবে চলতি বছরই মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।