অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

ইন্টারনেটের গতি ফিরছে, বকেয়া পরিশোধ করেছে ১০টি প্রতিষ্ঠান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইআইজি অপারেটররা বকেয়া পরিশোধ শুরু করায় কিছু কোম্পানির ইন্টারনেটের গতি ফিরছে। বাংলাদেশ সাবমেরিন কোম্পানি বলছে, ১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১০টি বকেয়া পরিশোধ করেছে। ফলে এসব প্রতিষ্ঠানের ক্যাপিং করা প্রায় ২৯০ জিবিপিএস ব্যান্ডউইথের উন্নতি হয়েছে। বাকিদের অর্থ আদায়ের তোরজোড় চলছে।

ইন্টারনেট ট্রাফিকের জন্য আন্তর্জাতিক গেটওয়ে হিসাবে কাজ করছে ৩৪টি আইআইজি প্রতিষ্ঠান। বিশ্বের সঙ্গে তথ্যের প্রবাহ এই গেটওয়ে দিয়ে সম্পন্ন হয়। এই ৩৪টি প্রতিষ্ঠান চাহিদার প্রায় ৫০ শতাংশ ব্যান্ডইউথ নেয় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি-বিএসসিপিএলসি থেকে।

সংশ্লিষ্টরা বলছেন, বিএসসিপিএলসিতে এক মাসের ব্যান্ডউইথ বিল বকেয়া রাখা যায়। তবে করোনার পর থেকে ৯টি আইআইজি অপারেটরের ১৮১ কোটি টাকাসহ ১৯টি প্রতিষ্ঠানের বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৯ কোটি টাকা। যা আদায়ে প্রতিষ্ঠানগুলোর ব্যান্ডউইথ সীমিত করে বিএসসিপিএলসি।

তবে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের সূত্রে জানা গেছে, রোববার পর্যন্ত বকেয়া পরিশোধ করেছে ১০টি প্রতিষ্ঠান। সেগুলো হচ্ছে, নডোকম লিমিটেড, রুটস কমিউনিকেশন, বিডি হাব, ডেলটা ইনফো কম, এক্সবাইট, লেভেল থ্রি, ফাইবার অ্যাট গ্লোবল, উইনস্ট্রিম, আর্থ কমিউনিকেশন এবং এডিএন টেলিকম। ফলে ক্যাপিং থাকা ৫৭২ জিবিপিএসের মধ্যে আপ হয়েছে ২৯০ জিবিপিএস ব্যান্ডউইথ।

এবিষয়ে আইআইজি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইআইজিএবি) মহাসচিব আহমেদ জুনায়েদ বলেন,

ইন্টারনেটের গতি এখন মোটামুটি স্বাভাবিক রয়েছে। হয়তো কিছু কিছু আইএসপি ৫ শতাংশ বা ১০ শতাংশের মতো কোয়ালিটি কন্ডিশন পাবে। কিন্তু মোবাইল অপারেটরের দিকে থেকে কোনো সমস্যা থাকার কথা না।

এদিকে আমরা টেকনোলজিস, প্রিরেক্স নেটওয়ার্ক, ম্যাক্স হাব ও আই-টেল এই চার প্রতিষ্ঠানের বকেয়া প্রায় ১১৫ কোটি ৭১ লাখ টাকা। যা প্রতিষ্ঠানগুলো পরিশোধ করেনি। আমরা টেকনোলজিস ও প্রিরেক্স নেটওয়ার্ক এই দুই প্রতিষ্ঠানের ক্যাপিং করা ব্যান্ডউইথের পরিমাণ ১২০ জিবিপিএস। তাদের থেকে অর্থ আদায়ে চেষ্টা চালানোর কথা জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।