অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

এফবিসিসিআইয়ের নির্বাচন বোর্ড পুনর্গঠন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৫-২৭ সাল মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনের নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড পুনর্গঠন করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রাজ্জাককে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

বোর্ডের অপর দুই সদস্য হলেন একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুর্শেদা জামান ও মুস্তাফিজুর রহমান। এছাড়া নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের মো. আবদুর রহিম খানকে। অপর দুই সদস্য হলেন একই মন্ত্রণালয়ের দুই যুগ্ম সচিব তানভীর আহমেদ ও মো. রাজ্জাকুল ইসলাম। এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান সম্প্রতি নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করেন।

এর আগে গত জুনের শুরুতে নির্বাচন ও আপিল বোর্ড গঠন করে বাণিজ্য মন্ত্রণালয়।

এরপর সেই বোর্ড নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, সভাপতি, সহসভাপতি ও পরিচালক পদে সরাসরি ভোট হবে। ৭ সেপ্টেম্বর ফেডারেশনের সাধারণ পরিষদের সদস্যরা ভোট দিয়ে একজন করে সভাপতি ও জ্যেষ্ঠ সহসভাপতি, ২ জন সহসভাপতি এবং ৩০ জন পরিচালক নির্বাচিত করার কথা ছিল। পরবর্তী সময়ে ভোটের সময়সীমা ৪৫ দিন পিছিয়ে দেওয়া হয়।

এদিকে বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন বেআইনি এমন অভিযোগে উচ্চ আদালতে রিট মামলা করেন আলাউদ্দিন আল মাসুম নামে একজন ব্যবসায়ী। শুনানি শেষে গত ২২ জুলাই এফবিসিসিআইয়ের নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড পুনর্গঠন করে নতুনভাবে বিধি মোতাবেক নির্বাচনী তফসিল ঘোষণা করতে বাণিজ্য সচিব, মহাপরিচালক (ডিজিটিও) ও এফবিসিসিআই প্রশাসককে নির্দেশনা দেন হাইকোর্ট।

নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড পুনর্গঠনের অফিস স্মারকে বলা হয়, হাইকোর্ট বিভাগের নির্দেশনার পর বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালকের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড পুনর্গঠন করা হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।