৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ার গোরান্টালো প্রদেশের উপকূলে। তবে কোনো সুনামি সৃষ্টি হয়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা ও ভূ-পদার্থবিদ্যা সংস্থার বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গোরোন্তালো শহর থেকে ৭৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩২ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন…
তবে সুনামির সতর্কতা জারি করেনি আবহাওয়া, জলবায়ুবিদ্যা ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা। এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতেরও খবর পাওয়া যায়নি।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার জরুরি বিভাগের প্রধান সেমবিরিং হেনড্রি বলেন, ‘ভূমিকম্পের সময়ে বেসির ভাগ বাসিন্দা ঘর ছেড়ে বাইরে বের হয়ে আসেন। এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি কিংবা কোনও ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে এবং কেউ আহত–নিহত হয়েছেন কি না, সে ব্যাপারে অনুসন্ধান চলছে।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’–এ অবস্থিত হওয়ার কারণে ইন্দোনেশিয়া দ্বীপরাষ্ট্রটি বেশ ভূমিকম্পপ্রবণ। ফলে দেশটিকে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।