পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডে (ALHAJTEX) স্বতন্ত্র ৩ জন পরিচালককে নিয়োগ দিয়েছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ( বিএসইসি )।
গত ২৮শে আগস্ট ২০২৩, বিএসসির পক্ষ থেকে এ নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র ৩ জন পরিচালক হলেন লে.কর্নেল একেএম সাইফুল বাহার,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদিয়া নূর খান ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমদ।
গতকাল এই নির্দেশনায় আলহাজ্ব টেক্সটাইলের কোম্পানী সচিব কে এ নিয়োগের কথা জানানো হয়।
বিএসইসি আরো জানিয়েছে যে, নতুন ৩ পরিচালক নিয়োগের পাশাপাশি মোঃ সেলিম ও ফাহমিদ ওয়াশেক আলীকে কোম্পানির পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির এই সিদ্ধান্ত গত ১৭ই আগস্ট থেকে কার্যকর হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।