মূলত তিনি একজন কবি, তিনি বিদ্রোহী কবি। লিখেছেন অসংখ্য গান। অথচ তার জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত জীবনে যত বাঁক-বদল ছিল, তা কোনও সুলিখিত চিত্রনাট্যের চেয়ে বেশি কম নয়। আর সেই জীবনই এবার উঠে আসছে চলচিত্রের পর্দায়।
বাংলায় প্রথম বার হতে চলেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক। আব্দুল আলিমের পরিচালনায় এই ছবিতে নজরুলের চরিত্রে অভিনয় করছেন কিঞ্জল নন্দ।
কিঞ্জল জানান, ‘‘এই প্রথম নজরুলের জীবন নিয়ে বায়োপিক হচ্ছে। নজরুলের গোটা জীবনকেই তুলে ধরা হবে ছবিটিতে। আমি সত্যিই উত্তেজিত এই সুযোগ পেয়ে। প্রথমে ছবির চিত্রনাট্য পড়ে দেখি আমি। চরিত্রটাই খুব চ্যালেঞ্জিং। যাঁর নাম শুনে বড় হয়েছি, তাঁকে নিয়ে এমন একটা ছবি হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে আমি, ভাবতেই কেমন লাগছে! এটুকু বলতে পারি, আমরা নজরুল সম্পর্কে যেটুকু জানি, তার থেকে অনেক বেশি কিছু আছে এই ছবিতে।’’
কিঞ্জল আরও জানান, নজরুলের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত এই ছবিতে তুলে ধরা হবে। অভিনেতা বললেন, ‘‘শীতকালে ছবির শুটিং শুরু হবে। ছবিতে অনেক ‘প্রস্থেটিক’ মেকআপের বিষয় রয়েছে। বহু ঐতিহাসিক চরিত্র এই ছবিতে জীবন্ত হয়ে উঠবে।’’
কিঞ্জলের সঙ্গে নজরুলের চেহারার পার্থক্য রয়েছে। তাই প্রয়োজন ‘প্রস্থেটিক্সের’। ছবিতে কিঞ্জলের রূপটানের দায়িত্বে থাকছেন সোমনাথ কুন্ডু।
ছবিটির খবরে সবচেয়ে বড় কৌতূহল, কাজী নজরুল ইসলামের ভূমিকায় কে অভিনয় করবেন? উত্তর হলো, অভিনেতা কিঞ্জল নন্দ। যিনি ইতোপূর্বে কলকাতার বেশ কিছু প্রশংসিত সিনেমা-সিরিজে অভিনয় করেছেন।
কিঞ্জল জানান, নজরুলের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত এই ছবিতে তুলে ধরা হবে। নজরুলের চেহারার সঙ্গে তার পার্থক্য রয়েছে, সেটা ঘোচাতে প্রস্থেটিকের সহযোগিতা নেবেন তারা।
অনেক ঐতিহাসিক ব্যক্তিকেও দেখানো হবে ছবিতে। এর মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর। তার ভূমিকায় কে থাকবেন, সেটা এখনও চূড়ান্ত নয়। তবে রঞ্জিত মল্লিক কিংবা চিরঞ্জিত চক্রবর্তীকে ভাবা হচ্ছে বলে জানা গেছে।
ছবিটিতে খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্রসহ বাংলাদেশের কয়েকজন শিল্পীকেও অভিনয় করতে দেখা যাবে। ছবিটি প্রযোজনা করছে জেবি প্রোডাকশন। আগামী শীতে শুরু হবে এর শুটিং।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।