অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশে সংস্কার কার্যক্রমে ঘনিষ্ঠভাবে পাশে থাকবে আইএমএফ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের সংস্কার এজেন্ডাকে এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশ ও দেশের জনগণকে সহায়তা দিতে সংস্থাটি সম্পূর্ণরূপে।

গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে সপ্তাহব্যাপী বৈঠক শেষে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আইএমএফ।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক গণঅভ্যুত্থানে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত এবং এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। একটি অন্তর্বর্তীকালীন সরকার সময়মতো গঠন বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল করতে সাহায্য করেছে। অর্থনীতিকেও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সাহায্য করেছে।

তবে অর্থনৈতিক কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে মন্থর হয়েছে উল্লেখ করে সংস্থাটি জানায়, অর্থ প্রদানের ভারসাম্যের অবনতির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে কর রাজস্ব সংগ্রহ হ্রাস পেয়েছে, ব্যয়ের চাপ বেড়েছে এবং অভ্যন্তরীণ অর্থ পরিশোধের বকেয়া জমা হয়েছে। আর্থিক খাতের দুর্বলতা আরও প্রকট হয়ে উঠেছে।

এ পরিস্থিতিতে আইএমএফ সরকারের সঙ্গে উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় নীতি ও সংস্কারের ওপর উন্মুক্ত এবং ফলপ্রসূ আলোচনা করেছে। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিক্রিয়া হিসেবে আমরা ক্রমাগত আর্থিক কঠোরকরণ এবং অপ্রধান মূলধন ব্যয়কে যুক্তিযুক্তকরণসহ নীতির সমন্বয় করার প্রচেষ্টাকে সমর্থন করি। বাংলাদেশ এবং তার জনগণকে সমর্থন করার জন্য আইএমএফ একটি অবিচল অংশীদার।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সংস্কারের এজেন্ডাগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে আইএমএফ। যার মূল লক্ষ্য সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, প্রতিষ্ঠানকে শক্তিশালী করা ও শক্তিশালী, টেকসই এবং ন্যায়সঙ্গত প্রবৃদ্ধি গড়ে তোলা। চলতি অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠেয় আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় এসব বিষয়ে আরও আলোচনা হবে।

এছাড়া অর্থনীতির বর্তমান প্রতিকূলতাগুলো মোকাবিলায় বাংলাদেশ সংকুলানমূলক মুদ্রানীতি ও সরকারের মূল ব্যয় যৌক্তিকভাবে করাসহ বেশকিছু নীতিগত সামঞ্জস্য এনেছে– যা সমর্থন করছে আইএমএফ।

উল্লেখ্য, আইএমএফের গবেষণা বিভাগের কর্মকর্তা ক্রিজ পাপেজর্জিউ এর নেতৃত্বে মিশন দল সাম্প্রতিক ঘটনাবলি এবং সরকারের সংস্কার অগ্রাধিকার নিয়ে আলোচনা করতে গত ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ঢাকা সফর করে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।