অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

এসইএমএল আইবিবি শরীয়া ফান্ডের লভ্যাংশ ঘোষণা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিচুয়াল ফান্ডের এসইএমএল আইবিবি শরীয়া ফান্ড (SEMLIBBLSF) গত ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

ফান্ডটি শেয়ারহোল্ডারদের ৪.৫০ শতাংশ লভ্যাংশ দেবে।

৬ই আগস্ট ২০২৩, অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৩০ জুন ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ০.২৪ টাকা, যা আগের বছরে ছিল ০.৫২ টাকা। এনওসিএফপিইউ হয়েছে ০.৩৩ টাকা,যা আগের বছরে ছিল ০.৪৭ টাকা। গত ৩০ জুন ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৯৭ পয়সা।

ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ আগস্ট।

উল্লেখ, ফান্ডটি গতবছর ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

আজ ফান্ডটি নো লিমিট দামে লেনদেন হচ্ছে,তবে ফান্ডটি ফ্লোর দামে আটকে আছে। গতকাল ৮৯৫০০ শেয়ার লেনদেন হলেও আজ লভ্যাংশ ঘোষণার পরে সকাল ১০.৩০ অব্দি কোন লেনদেন হয়নি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।