অর্থ লিপি

১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ৩ বৈশাখ ১৪৩৩

সিলকো ফার্মা ‘‌জেড’ ক্যাটাগরিতে অবনমন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্যাটাগরি অবনমন হয়েছে।

জানা গেছে,  নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ বিতরণ না করার কারণে কোম্পানিটিকে বিদ্যমান ‘‌বি’ থেকে ‘‌জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেয়া হয়েছে।

গত ৩ মার্চ থেকেই ক্যাটাগরি পরিবর্তন কার্যকর হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিলকো ফার্মাসিউটিক্যালস সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে পরিচালক বাদে অন্যান্য বিনিয়োগকারীর জন্য ১.১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সিলকো ফার্মাসিউটিক্যালসের অনুমোদিত মূলধন ১০৫ কোটি ও পরিশোধিত মূলধন ১০৩ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৩৫ কোটি ৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৩৮ লাখ ৭ হাজার। এর ৩৫.২৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬.৩৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৮.৪০ শতাংশ শেয়ার রয়েছে।

শেয়ারহোল্ডারদের অধিকার রক্ষায় এবং বাজারে আস্থার সুরক্ষার জন্য লভ্যাংশ বিতরণে দেরি করলে কোম্পানির পরিচালকদের শাস্তির আওতায় আনা প্রয়োজন। এ ধরনের নিয়মনীতি কোম্পানিকে দায়িত্বশীল পরিচালনা নিশ্চিত করতে সহায়ক হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।