শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্সুরেন্স খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড (BGIC) চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের (জুলাই ২০২৫ – সেপ্টেম্বর ২০২৫) ও (জানুয়ারি ২০২৫ – সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ ২৭ অক্টোবর ২০২৫, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে। ৩য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩মাসে (জুলাই ২০২৫ – সেপ্টেম্বর ২০২৫) শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৫০ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ০.২৬ টাকা।
অপরদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি ২০২৫ – সেপ্টেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১.৭৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ১.৪৯ টাকা।
গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ১.৮০ টাকা, যা আগের বছরে ছিল ১.৭৫ টাকা, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২০.০৩ টাকা, যা আগের বছরে ছিল ১৯.৩৫ টাকা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।