শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র (WALTON) উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর ও বিক্রি সম্পন্ন হয়েছে।
উদ্যোক্তা পরিচালক এস.এম. আশরাফুল আলম তার ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
আজ বুধবার (৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র মতে, এস.এম. আশরাফুল আলম তার হাতে থাকা ৫৬ হাজার ১০৯টি শেয়ার ট্রেডিং সিস্টেমের মাধ্যমে বিক্রির সম্পন্ন করেছেন। এছাড়া ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসাবে উদ্যোক্তা পরিচালকের ছেলে শাহরিয়ার আলম শুভকে ১ লাখ ৯৩ হাজার ৮৯১টি শেয়ার হস্তান্তর করেছেন।
সূত্র মতে, গত ১৪ জানুয়ারির ও ৩০ এপ্রিলের ঘোষণা অনুযায়ি, এই উদ্যোক্তা পরিচালক ৫৬ হাজার ১০৯টি শেয়ার বিক্রি এবং ১ লাখ ৯৩ হাজার ৮৯১টি শেয়ার ছেলেকে উপহার হিসেবে হস্তান্তর করেছেন।।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের লেনদেন শুরু হয় ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১০ হাজার ১৬ কোটি ৩২ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩, এর মধ্যে ৯৮.৬৯ শতাংশ শেয়ারই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ০.৬০ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে 0.১০ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ০.৬১ শতাংশ শেয়ার রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।