ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (IMAMBUTTON) কোম্পানিটির শেয়ারের দাম গত ৭ই সেপ্টেম্বর ২০২৩ তারিখে ১০৪.৪০ টাকা ছিল যা ২ মাসের ও কম সময়ে গত ২৬ শে অক্টোবর ২০২৩ তারিখে ১৯৪.১০ টাকা হয়েছে। কোম্পানিটির শেয়ার মূল্যের অস্বাভাবিক গতিবিধির জন্যে উক্ত কোম্পানিটির সাম্প্রতিক সময় এর লেনদেন এর উপরে তদন্তের নির্দেশ দিয়েছে বিএসইসি।
বিএসইসি’র দেয়া প্রেস রিলিজ (Press_release_28.11.2023) দেখতে এখানে ক্লিক করুন গতকাল মঙ্গলবার (২৮শে নভেম্বর) ২০২৩ পত্র যোগে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্যে নির্দেশ দিয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।